কবরের আজাব থেকে মুক্তির কিছু সহজ উপায়।

                                                          
 আমরা মুসলিম ,তাই আমাদের কবর সম্পর্কে অবশ্যই বিশ্বাস রাখতে হবে। আর কবর হল আখিরাতের প্রথম ধাপ। এই কবরে আমাদের কিয়ামাত পর্যন্ত থাকতে হবে।  যারা দুনিয়ায় নেক আমল করেছে তাদের জন্য এই কবর হবে জান্নাতের বাগান। আর যারা আল্লাহর অবাধ্যতা করেছে তারা গুনাহগার। তাদের জন্য এই কবর জীবন হবে অতি কষ্টের। কবরের আজাব সম্পর্কে আমরা মুসলিম রা সবাই অবগত। এই কবরের আজাব থেকে মুক্তির কিছু উপায় আছে। তা হল-
১। প্রতিদিন রাতে ঘুমের পূর্বে সূরা মূলক পাঠ করা।
২। মিথ্যা বলা থেকে বিরত থাকা।
৩।পরনিন্দা না করা ।
৪। খোঁটা দেওয়া থেকে বিরত থাকা। অর্থাৎ কাওকে কিছু দিলে বা খাওয়ালে তার খোঁটা দেওয়া থেকে বিরত থাকে হবে।
৫। প্রস্রাব করে প্রথমে ঢিলা ব্যবহার করে তারপর পানি ব্যবহার করা।
৬। ৫ ওয়াক্ত নামাজ পড়া।
আল্লাহ আমাদের সবাই কে মুমিন অবস্থায় মৃত্যু দান করুন। আসুন বলি আমিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ