আমরা মুসলমানরা সবাই আয়াতুল কুরছি সম্পর্কে কম বেশি জানি ও পাঠ করে থাকি। আর এই আয়াতুল কুরছির অনেক ফজিলত রয়েছে আমরা তা সম্পর্কে জানবো।।
১।হাদিস শরীফে বর্ণিত আছে, যে লোক সকালে ঘুম থেকে উঠে ও রাতে ঘুমের পূর্ব আয়াতুল কুরছি পাঠ করবে আল্লাহ স্বয়ং তার তত্ত্বাবধায়ন কারী সারাদিন তার নিকট শয়তান আসতে পারবে না। কেননা শয়তান নিজে ওয়াদা করেছে যে ব্যক্তি আয়াতুল কুরছি পাঠ করবে শয়তান তার নিকট আগমন করবে না ।
২। হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণিত রাসুল (সাঃ) বলেছেন প্রত্যেক বস্তুর একটি শীর্ষ স্থান থাকে ।আর পবিত্র কোরআনের শীর্ষ স্থান হলো সূরা বাকারা ।এই সূরায় এমন একটি আয়াত আছে যা সকল আয়াতের মধ্যে শীর্ষস্থানীয় টা হল আয়াতুল কুরছি ।
৩। প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরছি ১৪ বার পাঠ করলে যাবতীয় বালা মুসীবত ও বিপদ আপদ দূর হয়।
৪। সবচেয়ে বড় ফজিলত হল যে ব্যক্তি আয়াতুল কুরছি প্রত্যেক ফরয নামাজের পর পাঠ করবে তার ও জান্নাতের মাঝে দূরত্ব হবে শুধু মৃত্যু ।অর্থাৎ মারা যাওয়ার সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে ।।
জান্নাতি হতে চাইলে আমলটি করবেন ।। আমিন
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আমাদের পোস্ট পড়ার জন্য । আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে ফলো করে আমাদের পাশে থাকুন।