আল্লাহ তাআলার তার বান্দাদের প্রতি দয়া- মায়ার কোন সীমা নেই । বান্দাদের প্রতি আল্লাহর ভালোবাসা অসীম। আল্লাহ বলেন- তোমরা যদি পৃথিবী সমান গুনাহ নিয়ে আসো তবে আমি তোমাদের কাছে পৃথিবী সমান ক্ষমা নিয়ে আসবো।তবে এই জন্য অবশ্যই আল্লাহর কাছে তওবা করতে হবে এবং কৃত অপরাধের জন্য লজ্জিত হয়ে আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে। আমরা আজ তওবার ফযিলত গুরত্ত ও প্রয়োজনীয়তা সম্পর্কে জানবো।।
প্রথমে জানবো তওবা কী?
তওবা অর্থ হল ফিরে আসা। তওবা শব্দটি যখন মানুষের সাথে সম্পৃক্ত হয় তখন এর অর্থ দাঁড়ায় পূর্বের কৃত পাপ থেকে ফিরে আসা ও তার জন্য লজ্জিত হয়ে আল্লাহর দিকে ক্ষমার জন্য ফিরে আসা।
তওবার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ঃ কুরআন ও হাদিসের আলোকে-
১। আল্লাহ বলেন - যে ব্যক্তি কোন মন্দ কাজ করবে, বা নিজের উপর অবিচার করবে, অতঃপর আল্লাহর নিকট ক্ষমা পার্থনা করবে ,আল্লাহকে সে পরম ক্ষমাশীল ও পরম করুণাময় রূপে পাবে।।( সূরা নিসা । আয়াত ১১০)
২। আর আল্লাহ্ এমন নন যে ,তিনি তাদের আজাব দেবেন, এমন অবস্থায় যে, আপনি তাদের মধ্যে রয়েছেন, যারা তওবা করেছে।( সূরা আনফাল আয়াত ৩৩ )
৩। রাসূল ( সাঃ ) বলেছেন , আমি প্রতিদিন ৭০ বারের বেশি আল্লাহ্র কাছে ইসতিগফার করি এবং তাঁর কাছে তওবা করি।
৪। রাসূল ( সাঃ ) বলেছেন অবশ্যই আল্লাহ তাঁর বান্দার তওবা দ্বারা তোমাদের ঐ ব্যক্তির চেয়ে বেশি খুশী হন যে ,বিজন মরুভুমিতে তাঁর বাহন- উটটি হারিয়ে ফেলার পর হটাত পেয়ে যায়।।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আমাদের পোস্ট পড়ার জন্য । আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে ফলো করে আমাদের পাশে থাকুন।