মৃত্যুর ১৩ দিন পর সুশান্ত সিং রাজপুত এর পরিবার সিদ্ধান্ত নিলেন সুশান্তর বাড়ি হবে জাদুঘর।
সুশান্ত এমন অনেক কিছু ব্যাবহার করত, যা সচরাচর সবাই করে না । যেমন সে ব্যাবহার করত টেলিস্কোপ ।
রাতের পর রাত টেলিস্কোপ নিয়ে ছাদে বসে থাকত। দেখত নানান তারা।
এমন আরও অনেক কিছুই ছিল তার সংগ্রহে । তাই নিয়েই এই জাদুঘর। আর এই জাদুঘর হবে দর্শকদের জন্য উন্মুক্ত ।
জাদুঘর এর অর্থে গঠন করা হবে ফাউন্ডেশন। সুশান্তের অর্থ খরচ হবে সিনেমা, বিজ্ঞান ও ক্রীড়া বিভাগের মেধাবীদের সাহায্যের জন্য, যা সুশান্তকে সবচেয়ে বেশি টানত।
কথা গুলো সাংবাদিকদের জানিয়েছেন সুশান্তর বাবা । এই বিবৃতিতে তিনি আরও জানিয়েছেন, সুশান্ত কে যারা ভালো বাসে তার সম্পর্কে যে কোন অনুভুতি জানাতে এই ইমেইল নাম্বারে ইমেইল করতে পারেন ssrliveson@gmail.com

0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আমাদের পোস্ট পড়ার জন্য । আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে ফলো করে আমাদের পাশে থাকুন।