সূরা ইয়াসিন পাঠের ফযিলত।

 
 আমরা মুসলমানরা সবাই  সুরা ইয়াসিন  সম্পর্কে কম বেশি জানি ও পাঠ করে থাকি। আর এই  সুরা ইয়াসিন  এর অনেক ফজিলত রয়েছে আমরা তা সম্পর্কে জানবো।।হাদিস অনুযায়ী।।
১।রাসুল(সাঃ) বলেছেন -যে ব্যক্তি নিয়মিত   সুরা ইয়াসিন পাঠ করবে তার জন্য জান্নাতের ৮ টি দরজা উন্মুক্ত থাকবে। সে যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবে।
২।রাসুল(সাঃ) বলেছেন -  সুরা ইয়াসিন কে কুরআন শরিফের অন্তর বলে আখ্যায়িত করেছেন।এ সুরা এক বার পাঠ করলে ১০ বার কোরআন পাঠের সমান সওয়াব পাওয়া যায়।
৩। হযরত আলী (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন রাসুল(সাঃ) বলেছেন-  তোমরা সুরা ইয়াসিনএর আমল কর । উহাতে ১০ টি ফায়দা আছে। তা হল।
১।উহা পাঠ করলে ক্ষুধা দূরীভূত হয়।
২।বস্ত্রের বাবস্থা হয়।
৩।বিবাহ হতে যার দেরি হয় সে পাঠ করলে তারাতারি বিবাহ হয়।
৪।সকল প্রকার ভয় দূর হয়।
৫।মুসাফির পাঠ করলে বন্ধু পাবে।
৬।কোন ব্যক্তি কারাগারে আটকে থাকলে মুক্তি পাবে।
৭।রোগাক্রান্ত  ব্যক্তিপাঠ করলে সুস্থ হবে।
৮।হারিয়ে জাওয়া বস্তু ফেরত পাবে।
৯।মৃত্যু পথযাত্রী ব্যক্তির পাশে পাঠ করলে কষ্ট কম হবে।
১০।সকল বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়।
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ