স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় ঘেরাও করেছে জনগন।

 

স্বাস্থ্য খাতে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির দায়ে   স্বাস্থ্য মন্ত্রী জায়েদ মালিকের পদত্যাগ দাবী করে স্বাস্থ্য মন্ত্রিনালয় ঘেরাও করতে যায় প্রগতিশীল সংগঠন সমূহ। এই সময় পুলিশ তাদের বাধা দেয়। তাদের কে জিরো পয়েন্টে আটকে দেয়া হলে তারা সেখানেই বসে যায়। ছাত্র ও শ্রম জীবী মানুষ  সচিবালয়ের সামনে ঘেরাও করেছে। যারা স্বাস্থ্য খাতের দুর্নীতির সাথে যুক্ত তাদের পদত্যাগ ও কঠিন বিচারের দাবী করছেন তারা।

স্বাস্থ্য মন্ত্রনালয়ের ডি সি ,সিন্দ্রিকেট  ও স্বাস্থ্য মন্ত্রী কে অপসারন করার দাবী জানিয়েছেন তারা। বক্তারা বলেন করোনার এই সময় আমরা দেখেছি সরকারের বিভিন্ন খাত কি ভাবে দুর্নীতি পরায়ণ হয়ে উঠেছে। করোনা শুরুর সময় সরকার বলেছে তোমরা ঘরে থাক তোমাদের খাবার ও চিকিৎসা সেবা ঘরে পৌঁছে যাবে। কিন্তু তা হয় নি।বরং সরকার করোনা পরীক্ষায় ও টাকা নির্ধারণ করেছে।
যার কারনে শ্রমজীবী মানুষ অনেকেই করোনা পরীক্ষা করাতে পারছেন না। আবার যারা করছেন তাদের কে পরীক্ষা না করেই রিপোর্ট দেওয়া হচ্ছে।তাই তারা বলছেন যে স্বাস্থ্য মন্ত্রনালয় জনগনের স্বাস্থ্য নিরাপত্তা দিতে পারে না এমন স্বাস্থ্য মন্ত্রনালয়ের প্রয়োজন নেই তাদের।

তারা বলছেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের সকল কে অপসারন করতে হবে। স্বাস্থ্য মন্ত্রী তার দায়িত্ব পালন করতে পারেন নি তাই তাকে পদত্যাগ করতে হবে। আর সরকার কে করোনা টেস্টের সকল ব্যবস্থা করতে হবে।। এই দাবী তে অংশ গ্রহন করে
প্রগতিশীল সংগঠন সমূহ, হকার ইউনিয়ন পরিসদ , গার্মেন্টস শ্রমিকরা, সহ আরও অনেক মানুষ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ