করোনার ভয়াবহ প্রকোপের মুখে যুক্তরাষ্ট্র ।

 
যুক্তরাষ্ট্র মহামারীর ৬ মাসের মধ্যে এই প্রথম বার ১ দিনে রেকর্ড ৬২ হাজার সংক্রমনের সনাক্ত হল । অথচ বিশেষজ্ঞরা বলছেন মহামারীর ২ দফা এখনও শুরুই হয় নি যুক্তরাষ্ট্রে। এখনও মহামারীর প্রথম দফা চলছে। অর্থনীতিক অবস্থা সচল রাখতে গিয়ে সতর্কতা অবলম্বন না করায় দেশটিতে  সংক্রমন আরও দ্রুত ছড়িয়ে পরছে।
এদিকে অস্ট্রেলিয়ায় কঠোর লকডাউনের দিন শুরু হয়েছে মেল্বন বাসীর ।মার্চের শুরুতে সারা বিশ্বে করনায় সংক্রমনের সংখ্যা লাখের ঘরে তখন ও অস্ট্রেলিয়ায় এর সংখ্যা মাত্র ছিল অর্ধশত । ১ মাস না যেতেই এর সংখ্যা ১০০ গুন বেড়ে ৫ হাজারে পৌঁছে।
তবে এর পরেই কঠোর বিধি নিষেধের ফলে ভাইরাস বিস্তারের গতি ধীর হওয়ায় এপ্রিল থেকে জুন এই তিন মাসে সংক্রমনের হার দেড় গুন ও বাড়েনি। কিন্ত ভয়াবহ চিত্র দেখা যায় জুলাইয়ের প্রথম সপ্তাহে। এই ১ সপ্তাহে সনাক্ত হয় ১ হাজারের ও বেশি রোগী। আর এটি হয় ৫০ লাখ বাসিন্দার শহর বেল্বনে।
বেল্বন থেকে অন্যান্য অঞ্চলে ভাইরাসের বিস্তার রুখতে বুধবার ২ দফায় দেওয়া হয় ৬ সপ্তাহের লক ডাউন।দেওয়া হয় কঠোর বিধি নিষেধ।বিধি নিষেধ এতটাই কঠোর যে প্রতেক অঞ্চলের সিমান্তে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ।
এদিকে সংক্রমনের দিক থেকে   যুক্তরাষ্ট্র ই এখনও সবার উপরে।
এখন পর্যন্ত দেশটিতে নমুনা পরিক্ষা হয়েছে ৪ কোটিরও বেশি মানুষের। যার মধ্যে আক্রান্ত রোগীর সংখ্যা ৩১,৫৮,৯৩২ জন , এবং মারা গেছে ১,৩৪,৮৬২ জন।
এদিকে জাপান ও জার্মানিতে চলছে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় দফা।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ