অবশেষে গ্রেফতার হল রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মাদ সাহেদ।।



এই সময়ে সবচেয়ে বেশি আলোচিত  রিজেন্ট হাসপাতাল প্রতারনা মামলার প্রধান পলাতক আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান  মোহাম্মাদ সাহেদ কে গতকাল বুধবার(১৫ জুলাই) গ্রেফতার করেছে র‍্যাব বাহিনি ।এই সময় তার কাছ থেকে অবৈধ অস্র উদ্ধার করা হয়।


বুধবার(১৫ জুলাই) ভোর ৫ টা ১০ মিনিটে সাতক্ষীরার সিমান্তের দেবহাটা থানার সাকর বাজারের পাশে অবস্থিত লবঙ্গ পতি এলাকা থেকে গ্রেফতার করা হয় সাহেদ কে। এই সময় সে বোরকা পরিহিত অবস্থায় নৌকায় লুকিয়ে ছিল।হেলিকপ্টারের মাধ্যমে সাহেদ কে সাতক্ষীরার স্টেডিয়াম থেকে ঢাকায় আনা হয়।।

গত ৬ জুলাই করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে র‍্যাব বাহিনি উত্তরার   রিজেন্ট হাসপাতালে অভিযান চালায়। তার পর রিজেন্ট গ্রুপের  উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেওয়া হয় ।।

৭ জুলাই করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগ সহ আরও বিভিন্ন অভিযোগ করে  উত্তরার পশ্চিম থানায় রিজেন্ট গ্রুপের  বিরুদ্ধে প্রতারনার মামলা করে র‍্যাব।

এই সময়  রিজেন্ট  হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মাদ সাহেদ কে প্রধান আসামি করে আরও ১৭ জনের নামে মামলা করা হয়।
 আজ সাহেদ কে ১০ দিন  ১০ দিন করে  রিমান্ড দিয়েছে আদালত ।।
 আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ https://www.youtube.com/watch?v=Mbn6SyEL5NY

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ