পঙ্গপাল এবার ভারতে। সাবধান বাংলাদেশ ।।



  • আফ্রিকা, পাকিস্তান সহ পৃথিবীর অনেক দেশের ফসলের ক্ষতি করে পঙ্গপাল এবার ভারতে। দিল্লির আকাশে দেখা যাচ্ছে শুধুই পঙ্গপাল। গত কয়েক দশকেও পঙ্গপালের এমন হানা দেখে নি দিল্লী বাসি । পঙ্গপাল এবার দিল্লী বাসির ঘুম কেড়ে নিয়েছে।  দিল্লীর আকাশ ছেয়ে গেছে পঙ্গপালে। ভারতের কৃষি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। তারা বলছেন সরকার যদি পঙ্গপাল নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে ফসলের ব্যাপক ক্ষতি হবে । ফলে দেখা দিবে খাদ্য সংকট ।
দিল্লীতে পঙ্গপাল ঠেকাতে নেওয়া হয়েছে ভিন্ন ধর্মী উদ্যোগ। ড্রোনের সাহায্যে আকাশ থেকে কীটনাশক ছিটানো  হচ্ছে কীটনাশক । পঙ্গপাল যেন গ্রীষ্মকালীন সবজির ক্ষতি করতে না পারে সে জন্য আগামি কয়েক সপ্তাহ ধরে কীটনাশক ছিটানো হবে। ভারতের পঙ্গপাল নিয়ন্ত্রণ কারী দল জানিয়েছেন সরকার ৪ টি ড্রোন দিয়েছে যে গুলো দিয়ে প্রায় ৬০ শতাংশ পঙ্গপাল নিয়ন্ত্রণ করা যাচ্ছে।
পঙ্গপাল  ঝাঁকে ঝাঁকে উড়ে খাবার সন্ধান করে  এবং কয়েক  মুহূর্তের মধ্যেই খেয়ে ফেলে মাঠের পর মাঠ ফসল।যার ফলে কৃষকের মাথায় হাত পরে এবং দেখা দেয় খাদ্য সংকট । পঙ্গপাল  পৃথিবীর অনেক দেশের ফসলের ক্ষতি করেছে ।
তবে বাংলাদেশের মত উন্নয়নশীল  দেশে পঙ্গপাল হানা দিলে দেখা দিবে চরম দুর্ভিক্ষ ।তাই সরকার কে আগে থেকেই থাকতে হবে কঠোর সতর্কতায়।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ