এই বছর বাংলাদেশের বন্যা হতে পারে দীর্ঘতম ও ভয়াবহ।মঙ্গলবার এক নিয়মিত সংবাদ বিবৃতিতে এই আশংকার কথা জানিয়েছেন জাতিসঙ্গের মহাসচিব মুখপাত্র স্তিফেন দুজারিচ।
বাংলাদেশে দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য ৫২ কোটি ডলার সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জাতিসঙ্গ।
বাংলাদেশের বন্যায় এখন পর্যন্ত প্রায় ২৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে।এদের মধ্যে ৫৬ হাজার মানুষ হয়েছে গৃহহীন।পরিসংখ্যানে জানা যায় এখন পর্যন্ত বন্যায় প্রায় অর্ধ শত মানুষ মারা গেছে।
করোনা, ঘূর্ণিঝড় আম্পানও এই বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য ৫২ কোটি ডলার সহায়তা করবে জাতিসঙ্গ ও মানবিক সংগঠন সমূহ।
উজানে বৃষ্টির সাথে মেঘালয়ের চেরাপুঞ্জিতে টানা বৃষ্টি হওয়ায় বেড়ে যাচ্ছে সুরমার পানি।এতে অবনতি হচ্ছে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি।
এদিকে ফরিদপুরের বন্যা কবলিত মানুষের জন্য ৪৫০ ম্যাট্রিক টন চাল বরাদ্ধ করেছে সরকার ।যার মধ্যে ২০০ ম্যাট্রিক টন চাল পেয়েছে বলে জানিয়েছেন তারা।
তারা বলছেন তারা শুকনো খাবার পেয়েছে কিন্তু চাল ডাল পায় নি। তারা যা পাচ্ছে তা পর্যাপ্ত নয়। তাই তারা ত্রানের পরিমান আরও বাড়াতে বলছেন।
গত ২৪ ঘণ্টায় পানি ২ সেঃমিঃ কমলেও এখনও তা বিপদ সিমার ১০৪ সেঃমিঃ উপরে প্রবাহিত হচ্ছে।
যার ফলে এই তিন উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্ধি হয়ে আছে।।


0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আমাদের পোস্ট পড়ার জন্য । আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে ফলো করে আমাদের পাশে থাকুন।