করোনার ওষুধ আবিষ্কার করেছে বলে দাবি করছে গ্লোব বায়োটেক ওষুধ কোম্পানিটি । তারা বলেন মার্চ মাস থেকেই তারা ভ্যাকসিন এর কাজ শুরু করছে। গ্লোব বায়োটেক এর প্রধান ডাঃ আসিফ মাহমুদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন-তারা পশুর দেহে এই ভ্যাকসিন প্রয়োগে সফলতা পেয়েছে। আর এটি মানব দেহে ও কার্যকারী হবে বলে আশা করছেন তারা। এখন তারা এটি নিয়ে সরকারের সংলিস্ট দের কাছে যাবে এবং তাদের গাইড লাইন অনুযায়ী পরবর্তী ধাপ গুলোর কাজ শেষ করবে।
করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিস্কারের বিষয়টি নিয়ে গ্লোব বায়োটেক লিমিটেড একটি বিবৃতি দিয়েছেন। প্রতিষ্ঠানটি জানিয়েছেন এনসিবিআই ভাইরাস ডাটাবেজ অনুযায়ী ৩০ জুন পর্যন্ত বিশ্বব্যাপী ৫ হাজার ৭৪৩ টি জিনম সিকুয়েন্স জমা হয়েছে।
যার মধ্যে বাংলাদেশ থেকে জমা হয়েছে ৭৬ টি।উক্ত সিকোয়েন্স বায়োইনফরম্যাটিক্স টুলের মাধ্যমে পরীক্ষা করে গ্লোব বায়োটেক লিমিটেড তাদের টিকার টার্গেট নিশ্চিত করে। যা যৌক্তিকভাবে এই ভৌগোলিক অঞ্চলে অধিকতর কার্যকরী হবে বলে আশা করছেন তারা।
তারা বলেন ভ্যাকসিন কার্যকারিতা ও সুরক্ষা নিয়ে আমরা কাজ করছি ।।এটি প্রানি দেহে আশান্নরুপ ফল দেখিয়েছে ।মানব দেহেও এটি কার্যকর হবে বলে আশা করছে।
তাদের ধাপ গুলো শেষ করতে আরও ৬-৭ সপ্তাহ লাগবে বলে জানিয়েছেন। এবং সবাইকে পাশে থাকার জন্য অনুরধ করেছেন।।

0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আমাদের পোস্ট পড়ার জন্য । আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে ফলো করে আমাদের পাশে থাকুন।