চলে গেল এন্ডু কিশোর না ফেরার দেশে।


গতকাল সোমবার সন্ধায় চলে গেলেন দেশের জন প্রিয় কণ্ঠ শিল্পী  এন্ডু কিশোর । তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ  করলেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা।গত বছরই তিনি অসুস্থ হন এবং চিকিৎসার জন্য বাহিরে যান সেখানে তার ব্লাড ক্যান্সার ধরা পরে । তিনি দীর্ঘদিন ধরেই ব্লাড ক্যান্সারে ভুগছিলেন।
তিনি ৮ বার জাতীয় পুরষ্কার লাভ করেন । হাইরে মানুষ রগিন ফানুশ দম ফুরিলেই ঠুস, ডাক দিয়াছে দয়াল আমারে,ওগো বিদেশিনী সহ আরও অনেক নাম করা গান গেয়েছেন এই শিল্পী।
সরকার তাকে আর্থিক সহযোগিতা ও করেছিলেন তার চিকিৎসার জন্য । গত ১১ ই জুন তিনি সিঙ্গাপুর থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরেন। দেশে ফিরেই তিনি তার নিজ গ্রাম রাজশাহীতে ফিরে যান । সেখানে তিনি তার বোনের বাড়িতে ছিলেন । তার বোন জামাই ডাঃপ্যাট্রিক বিপুল বিশ্বাস তার দেখাশুনা করছিলেন।
তার শেষ  সময় গুলো তে পাশে থাকতে চেয়েছিল তার দুই সন্তান  ছেলে এন্ডু  সপ্তক ও মেয়ে এন্ডু সংজ্ঞা। তারা অস্ট্রেলিয়া  থাকে। বিশেষ ফ্লাইটে তারা দেশে আসতে চেয়েছিল কিন্তু পারেনি। তাই এন্ডু কিশোর এর মরদেহ রাজশাহীর একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


তার ছেলে মেয়ে দেশে আসলেই তার শেষ কীর্তি করে তাকে তার মায়ের কবরের পাশে দাফন করা হবে। আর সে নিজেই বেঁচে থাকতে বলে গিয়ে ছিলেন তাকে যেন তার মায়ের পাশে কবর দেওয়া হয়।। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ