ড্রেনের ডালাইয়ে রডের পরিবর্তে বাঁশও ব্যবহার করা যায় । তা কি আপনারা জানেন??


আসিম পাটরি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ২০১৮ -১৯ অর্থ বছরের LGSP  এর বরাদ্দ থেকে ২ লাখ টাকা ব্যয়ে একটি ইউড্রেন নির্মাণের কাজ করছে ইউ পি সদস্য মোহাম্মদ আলী । আর তিনিই প্রথম আবিষ্কার করেন যে ড্রেনের ডালাইয়ে রডের পরিবর্তে বাঁশও ব্যবহার করা যায় । কত নিকৃষ্ট মনের মানুষ হলে এমন জগন্ন  কাজ করা যায় তা আপনারাই ভেবে দেখুন ।
  ড্রেনের নীচের লাইনে সে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করেছে। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, রাতের অন্ধকারেই ডালাই ভেঙ্গে বাঁশ সরিয়ে নেয় ইউ পি সদস্যের  লোকজন ।আর শুধু সেই নয়  ইউ পি সদস্যের আরও দুই জন সংরক্ষিত আসনে মহিলা ইউ পি সদস্য ও করেছে একই কাজ ।
সংরক্ষিত আসনে মহিলা ইউ পি সদস্য রাসিদা খাতুন ৩০০ মিটারের একটি ড্রেনের কাজ করছেন তিনি ও ড্রেনের ডালাইয়ে রডের পরিবর্তে ব্যবহার করেছেন বাঁশ।অভিযুক্ত ২ জন ইউ পি সদস্য তাদের ভুল স্বীকার ও করেছে। মহিলা সদস্য বলেন সে বুজতে পারেনি যে ডালাইয়ে রড ব্যবহার করতে হয়।।
অভিযুক্ত দের বিরুদ্ধে দ্রুত বাবস্থা নিবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসন।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ