করোনার টিকা আবিষ্কার হলে তা কিভাবে আসবে বাংলাদেশের কাছে?

 
বিশ্ব জুড়ে যেমন করোনা ভাইরাসের সংক্রমনের হার বাড়ছে তার সাথে বাড়ছে এর টিকা আবিস্কারের চেষ্টাও। সারা বিশ্বের বিজ্ঞানীরা করোনার টিকা আবিস্কারের প্রচেষ্টায় ব্যস্ত সময় পার করছে।

২০ জুলাই জাতিসঙ্গের সর্বশেষ তথ্য অনুযায়ী সারা বিশ্বে ১৭৩ টি টিকা আবিস্কারের উদ্যোগ চলছে। এগুলোর মধ্যে বেশ কয়েকটির মানব দেহে ট্রায়াল চলছে।

 তবে বিশেষজ্ঞরা বলছেন এই টিকা মানব দেহে ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত হতে এই বছর পার হয়ে যাবে। কিন্তু কার্যকারী  টিকা আবিস্কারের কথা যেমন আলচনায় আসছে তেমনি আসছে এই টিকা কি ভাবে মানুষের হাতে পৌঁছাবে ?


জাতিসঙ্গের সর্বশেষ তথ্য অনুযায়ী সারা বিশ্বে এই পর্যন্ত  ১৭৩ টি টিকা আবিস্কারের উদ্যোগ চলছে। ১৪০ টিকার পরীক্ষা এখনও মানব দেহে প্রয়োগ শুরু করা হয় নি। এই টিকা গুলোর প্রিক্লিনিকাল ট্রায়াল চলছে । বিজ্ঞানীরা এগুলোর কার্যকারিতা পশু ও প্রানির দেহে প্রয়োগ করে যাচাই করছেন।

এখন কথা হচ্ছে টিকা আবিষ্কার হলে বাংলাদেশ কিভাবে টিকা পাবে?
টিকা আবিষ্কার হলে উন্নত দেশ গুলো কে টিকা আবিস্কারক দের কাছ থেকে কিনে নিতে হবে। যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটির টিকার জন্য যুক্তরাজ্য ১ কোটি টিকার জন্য বলে রেখেছেন । চাহিদা দেখিয়েছে ব্রাজিল ও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক মুজাহেরুল হক বিবিসি কে জানিয়েছেন , যে সকল দেশের নাগরিক দের মাথা পিছু আয় ৪ হাজার ডলারের বেশি তাদের কে টিকা কিনতে হবে।কিন্তু  যেহেতু  বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় তার চেয়ে কম ,তাই বাংলাদেশ বিনামুল্লেই এই টিকা পাবে। শুধু তাই নয় বাংলাদেশের মত সকল দেশ বিনা মুল্লেই করোনার টিকা পাবে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ