গত ৮ জুলাই " রোমের এয়ারপোর্ট ফমিচিনো" থেকে ১২৫ জন ইতালিতে বৈধ ভাবে বসবাস রত বাংলাদেশী নাগরিক দের কাতার এয়ার ওয়েজে করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। বৈধ নাগরিকদের বৈধ অধিকারের পেক্ষিতে ১৬ জুলাই ইতালির রোমের আদালতে মামলা করেন সামাজিক সংগঠন ধূমকেতুর প্রতিষ্ঠাতা নুরে আলম সিদ্দিক বাচ্চু।
তার লক্ষ হল যারা ইটালি তে আছে এবং ইটালি থেকে বাংলাদেশে ফেরত গিয়েছে তাদের সমস্থ জটিলতার অবসান করা। তিনি বলেন ইটালি সরকার কাজটি ঠিক করেন নি বাংলাদেশী দের ফেরত পাঠিয়ে। তাই তাদের ক্ষতিপূরণ ও দিতে হবে বলে জানিয়েছেন তিনি।
আর ভবিষ্যতে যেন কোন বাংলাদেশী ইতালিতে আসতে সমস্যা না হয় এবং জাদের কে ফেরত পাঠিয়েছে তাদের কে আনা হয় এই জন্য এই মামলা করা হয়।এই জন্য তারা সকারের কাছে আবেদন করছে।
ইতালির এক প্রবাসী বলে যারা বৈধ নাগরিক তারা তাদের পরিবার নিয়ে থাকে ।তাদের কে ফেরত পাঠানোর কারনে তারা অনেক সমস্যায় পরেছে। তাদের যদি সংক্রমন থেকেও থাকত তাহলে এদেশেই তাদের চিকিৎসার ব্যবস্থার করা উচিত ছিল।।
কাতার এয়ার ওয়েজের এমন দায়িত্বহীন আচরনের জন্য, তাদের কে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে তাদের বিরুদ্ধে ও মামলা দায়ের করা হয়।


0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আমাদের পোস্ট পড়ার জন্য । আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে ফলো করে আমাদের পাশে থাকুন।