আল্লাহ তার বান্দা দের খুব ভালবাসেন। আমাদের সকল চাওয়া পাওয়া পুরন করেন ।আমরা সব সময় সকল কিছু আল্লাহর কাছে চাইব।। তার নিকট দুয়া করব ।তবে আল্লাহ কিছু মানুষের দুয়া কখনো ফিরেয়ে দেন না ।সাথে সাথেই তাদের দুয়া কবুল করে নেন ।
আল্লাহ ৫ ব্যক্তির সাথে সাথে কবুল করেন। আসুন আমরা তাদের সম্পর্কে জানি এবং তাদের মাঝে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি।
১। যে মুসলিম তার অপর মুসলিম ভাই বা বোনের অগোচরে তার জন্য দুয়া করে। অর্থাৎ তার অজান্তে আল্লাহর নিকট তার ভালো চায় তার দুয়া আল্লাহ কবুল করেন ।
হাদিসে এসেছে,রাসুল (সাঃ) বলেছেন , যে মুসলিম তার অপর মুসলিম ভাইয়ের জন্য দুয়া করে তখন তার ঐ দুয়া ফেরেশতা রা তার হয়ে আল্লাহর নিকট পোঁছে দেন । তখন আল্লাহ তার দুয়া কবুল করেন এবং বলেন তা তোমারও হোক যা তুমি তোমার মুসলিম ভাইয়ের জন্য চাইলে।।
২। মজলুম ব্যক্তির দুয়া। অর্থাৎ অত্যাচারিত ব্যক্তির দুয়া। যে ব্যক্তি কোন ভাবে কারো দ্বারা অত্যাচারিত হয়েছে হোক তা হাত দ্বারা বা মুখ দ্বারা অথবা অর্থের দ্বারা তখন সে অত্যাচারিত ব্যক্তি যদি কোন দুয়া করে তা আল্লাহ কবুল করেন। কিন্তু অত্যাচারিত ব্যক্তি তো ভালো দুয়া করে না সে করে খারাপ দুয়া তবে তার দুয়া ও আল্লাহ কবুল করেন।
তাই আমাদের দ্বারা কখনো যদি কারো কোন ক্ষতি হয়ে থাকে তবে আমরা সাথে সাথে ক্ষমা চেয়ে নেব।।
৩। সন্তানের জন্য তার বাবার দুয়া । কোন বাবা যদি তার সন্তানের জন্য দুয়া করে আল্লাহ তা কবুল করে নেন।
৪।পিতা মাতার জন্য তার নেক সন্তানের দুয়া। আমরা জানি মানুষ মারা গেলে তার পুণ্য অর্জনের সকল পথ বন্ধ হয়ে যায়।। তবে তিন টি পথ থাকে তার মধ্যে একটি হল যদি নেক সন্তান তার পিতা মাতার জন্য দুয়া করে তবে সে দুয়া আল্লাহ ফিরিয়ে দেন না।
৫। আল্লাহর কিছু বান্দা আছে যারা সর্বদা নেক আমলে মগ্ন থাকে । তাদের দ্বারা কোন খারাপ কাজ সচারচর হয় না ।হলে
ও তা ভুলে বিচ্যুতিতে হয়ে যায়। সকল ফরজ আদায় করে।নফল কাজ আমল ও বাদ দেয় না এমন বান্দাদের দুয়া আল্লাহ কবুল করেন। তাদের দুয়া আল্লাহ ফিরেয়ে দেন না।

0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আমাদের পোস্ট পড়ার জন্য । আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে ফলো করে আমাদের পাশে থাকুন।