শ্যামলীর ২৫০ শয্যা বিশিষ্ট যক্ষ্ম হাসপাতালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোভিড-১৯ পরীক্ষার একটি দ্রুততম যন্ত্র ও জৈবসুরক্ষা উপকরণ পাঠানো হয়েছে।২৭ জুলাই এসব যন্ত্র ও উপকরণ দেওয়া হয় এই হাসপাতাল টিতে।
২৭ জুলাই বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত " আর্ল আর মিলার" এই হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে তার দেশের সরকার দ্বারা প্রদত্ত জিন এক্সপার্ট যন্ত্রটি মাত্র ৪৫ মিনিটে কোভিড-১৯ শনাক্ত করতে সক্ষম হচ্ছে কিনা তিনি তাই প্রত্তক্ষ করতে এসে ছিলেন।
এই যন্ত্রের মাধ্যমে দ্রুত কোভিড-১৯ শনাক্ত করে রোগী দের সঠিক চিকিৎসা করাই হল উদ্দেশে।
বাংলাদেশে যক্ষ্মার প্রাদুর্ভাব কমাতে যুক্তরাষ্ট্র সরকার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)’র মাধ্যমে জাতীয় যক্ষ্ম নিয়ন্ত্রণ কার্যক্রমে গত দশ বছরে ১০০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ কে।
যুক্তরাষ্ট্র দূতাবাস চলতি বছরের মার্চ থেকে বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলার প্রস্তুতি ও কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত প্রচেষ্টা সফল হওয়ার জন্য আর্থিক সাহায্য করে যাচ্ছে।

0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আমাদের পোস্ট পড়ার জন্য । আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে ফলো করে আমাদের পাশে থাকুন।