করোনা টেস্টের ফী কমালো সরকার।

 

 করোনা ভাইরাসের পরীক্ষা ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। গত বুধবার বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক এই কথা জানান।

যারা হাসপাতালে এসে করোনা পরীক্ষা করবে তাদের ২০০ টাকার স্থানে ১০০ টাকা এবং যারা বাসা থেকে পরীক্ষা করতে চান তাদের কে দিতে হবে ৫০০ টাকার স্থানে ৩০০ টাকা।

অর্থাৎ ২০০ টাকার ফি কমিয়ে করা হয়েছে ১০০ টাকা এবং ৫০০ টাকার ফী কমিয়ে করা হয়েছে ৩০০ টাকা।

যা গত ২৯ শে জুন থেকে ছিল হাসপাতালে পরীক্ষা করা হলে ২০০ টাকা এবং বাড়িতে পরীক্ষা করা হলে ৫০০ টাকা।

বিনামূল্যে পরীক্ষা থাকায় অনেক ক্ষেত্রে অনেকের করোনার লক্ষণ থাকলেও তারা পরীক্ষা করতে আসে না। আর তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে অপরিবর্তিত থাকবে  বেসরকারি হাসপাতালে পরীক্ষার ফি  তা আগের মতোই সাড়ে ৩ হাজার টাকা থাকছে। এবং  বাসা থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে আরো এক হাজার টাকা বেশি দিতে হবে।

গত কিছুদিন ধরে বাংলাদেশে করোনাভাইরাসের পরীক্ষার সংখ্যা অনেক কমে গেছে।আর তাই পরীক্ষার ফী কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর সবাইকে করোনার লক্ষণ দেখা দিলে সাথে সাথে হাসপাতালে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ