করোনা রোগীদের চিকিৎসায় প্লাজমা থেরাপির জরুরী অনুমোদন দিল যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন এই প্লাজমা থেরাপি প্রয়োগ করে ৩৫% মৃত্যু হার কমতে পারে। তাই তিনি গত রবিবার এই থেরাপি প্রয়োগের অনুমতি প্রদান করেন ।
হোয়াইট হাউজে দ্বিতীয় দফার সময় ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শুরু করার আগেই , রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের আগের দিন এই ঘোষণা দিলেন তিনি।
প্লাজমা থেরাপি ঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আবার সুস্থ হয়েছেন এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে এমন ব্যক্তি দের শরীর থেকেই আক্রান্ত রোগীদের প্লাজমা দেওয়া হয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রায় ৭০ হাজার মানুষের উপর এই থেরাপি প্রয়োগ করা হয়েছে এবং তারা সুফল পেয়েছে।
ডোনাল্ড ট্রাম্প প্লাজমা থেরাপির অনুমোদন দেওয়ার একদিন আগেই তিনি এফডিএ-র বিরুদ্ধেকরেছিলেন যে, তারা রাজনৈতিক উদ্দেশ্যের জন্য টিকার অনুমোদন নিয়ে তাড়াহুড়া করছে। এর এক দিন পরে তিনি নিজেই এর অনুমোদন দেন । ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন যে আমি নির্বাচনের আগে এমন একটি অনুমোদন দিতে পেরে আনন্দিত।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন এটি একটি কার্যকর পদ্ধতি ।এই পদ্ধতি গ্রহন করার জন্য তিনি সবিকে আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এর গবেষকরা জানান আমরা অনেক পরীক্ষা নিরিক্ষার পর এই সিদ্ধান্তে উপনিত হয়েছি যে এটি অনেক নিরাপদ একটি পদ্ধতি। দেখা যায় হাসপাতালে ভরতি হবার তিন দিনের মধ্যে এই থেরাপি প্রয়োগ করলে রোগীদের মৃত্যুর হার কমিএ আনে এবং তারাতারি সাস্থের উন্নতি ঘটায়।
তাই এই থেরাপি টি অন্যান্য থেরাপি অথবা টিকার চেয়ে নিরাপদ।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সারা পৃথিবীতে প্রায় ২ কোটি ৩৩ লাখের বেশি মানুষ। এবং মারা গেছেনপ্রায় ৮ লাখ মানুষ।
এদিকে বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন। আর মারা গেছেন ৩,৯৪১ জন।



0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আমাদের পোস্ট পড়ার জন্য । আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে ফলো করে আমাদের পাশে থাকুন।