এরই মধ্যে রাশিয়া জানিয়েছেন আগামী কয়েক দিনের মধ্যেই বাজারে আসছে করোনা ভ্যাকসিন। রাশিয়া দাবী করছে তাদের তৈরি এই ভ্যাকসিন করোনা থেকে মুক্তি দিতে সক্ষম ।
কিন্তু এদিকে রাশিয়ার এই ভ্যাকসিন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে ভ্যাকসিনের তৃতীয় হিউম্যান ট্রায়াল জরুরী কিন্তু রাশিয়া তা করে নি।তৃতীয় বার হিউম্যান ট্রায়াল এর মধ্য দিয়ে ভ্যাকসিন বাজারে না আসলে তা মানুষের জন্য ক্ষতির কারন হতে পার।।
এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবারগের এক প্রতিবেদনে বলা হয়, গামালেয়া ভ্যাকসিন শর্ত সাপেক্ষে আগস্টে বাজারে ছাড়া হবে ।অর্থাৎ এটি ব্যাবহারের অনুমতি দেওয়া হলেও এই ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা নিরিক্ষার কাজ চালিয়ে যেতে হবে। আর তৃতীয় ধাপের পরীক্ষা নিরিক্ষার কাজ শেষ না হওয়া পর্যন্ত এই ভ্যাকসিন শুধু মাত্র চিকিৎসকরাই নিয়ন্ত্রণ করব।।
১২ আগস্ট রাশিয়া তার প্রথম করোনা ভ্যাকসিনটি নথিভুক্ত করবে। চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তি ও বয়স্ক লোকদের কে এই ভ্যাকসিন আগে দেওয়া হবে।।

0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আমাদের পোস্ট পড়ার জন্য । আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে ফলো করে আমাদের পাশে থাকুন।