টুইটারে ত্রান সহায়তার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ।

 


 ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে  হ্যাকাররা।


  হ্যাকাররা তার আইডি  হ্যাক করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ত্রাণের জন্য সহায়তা  করার জন্য  তার ফলোয়ারদের আহ্বান জানান।


 হ্যাকাররা তার আইডি থেকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ত্রাণের জন্য সহায়তাকরার জন্য তার ফলোয়ার দের উদ্দেশ্য করে বেশ কয়েকটি  টুইট করা হয়।

টুইটগুলো  তে  বলা হয় নরেন্দ্র মোদীর ত্রান তহবিলে সহযোগিতা করার জন্য।

টুইটার জানায় যে , তারা এই ঘটনার কথা শুনেছেন এবং নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট নিরাপদ করতে বেশ কিছু পদক্ষেপ ও গ্রহন করেছেন।

জুলাই মাসে যাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল তাদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী জো বাইডেন এবং টেক বিলিয়নিয়ার এলন মাস্ক।

গত জুলাই মাসে বেশ কিছু নামি দামি মানুষের আইডি হ্যাক হবার পর এবার নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হবার ঘটনা ঘটল।

টুইটারের একজন মুখপাত্র জানান, নরেন্দ্র মোদীর অ্যাকাউন্ট হ্যাক হবার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পরবর্তীতে মি. মোদীর অ্যাকাউন্ট থেকে এসব টু্‌ইট সরিয়ে নেয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ