গত ১৪ ই সেপ্টেম্বর হঠাৎ করেই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করা বন্ধ করে দিয়েছে ভারত। আগাম কোন সংবাদ না দেওয়ায় উভয় দেশই বিপাকে পরে । বাংলাদেশে পেঁয়াজের দাম এক দিনেই দিগুন হয়ে যায় । অন্য দিকে ভারতের ব্যবসায়ীরা বর্ডারে পেঁয়াজ এনে তা রপ্তানি করতে না পারায় বিপাকে পরে গেছে।
আগাম কোন সংবাদ না দিয়ে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় ভারত অনুতপ্ত বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন ।তুরস্ক সফর শেষে ১৭ ই সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রী দেশে ফিরে সাংবাদ মাধ্যম কে বলেন , পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয় টি পররাষ্ট্র মন্ত্রনালয়ের জানা ছিল না।
মন্ত্রী বলেন , পেঁয়াজ রপ্তানির বিষয় টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয় ও অনুতপ্ত । তিনি বলেন , আমাদের দুই দেশের মাঝে সমঝতা আছে । কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের জানাবে । তবে ঐ দেশের পররাষ্ট্র মন্ত্রনালয়েরও বিষয় টি অজানা।
বাণিজ্যমন্ত্রীর সম্মতিতে তুরস্কের বাংলাদেশ মিশনকে নির্দেশ দেয়া হয়েছে আগের বছর তুরস্কের যাদের কাছ থেকে পেঁয়াজ কেনা হয়েছে, তাদের সাথে এবারও আলোচনা করার এমন কথাও বলেন পররাষ্ট্রমন্ত্রী।
দুই দেশের সুসম্পর্কের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রী ভারতের যথাযথ করতিপক্ষের কাছে চিঠির মাদ্ধমে বাংলাদেশে আবার পেঁয়াজ রপ্তানি করার আহ্বান জানিয়েছেন ।।

0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আমাদের পোস্ট পড়ার জন্য । আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে ফলো করে আমাদের পাশে থাকুন।