দেশী পেঁয়াজের বেশী ঝাঁজ।


পেঁয়াজের দাম দিন দিন বেড়েই চলেছে। বাজারে সরবরাহ অনেক থাকলেও দাম বেড়েই চলেছে পেঁয়াজের।পেঁয়াজের দাম বাড়ার পিছনে  সিন্ডিকেটের কারসাজী বলে জানান খুচরা বিক্রেতা রা । প্রচুর সরবরাহ থাকলেও মোকামে ঘাটতির কথা বলে পাইকারি ও খুচরা বাজারে কেজি তে ৫ টাকা করে বাড়িয়ে দিয়েছে এই চক্র। 

এদিকে বাজার বিশ্লেষকরা বলেন , কয়েক দিন পর পর পেঁয়াজের এমন দাম বাড়াটা যুক্তি সঙ্গত নয়। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা নানা অজুহাতে পেঁয়াজের দাম বাড়াচ্ছে। 

গত সপ্তাহে দেশী পেঁয়াজের দাম ছিল ৫০ টাকা যা এই সপ্তাহে ৫৫ টাকা করে বিক্রি হচ্ছে। 

এখন পেঁয়াজের ভরা মৌসুম অথচ এখন তা সাধারন মানুষের নাগালের মদ্ধে আসছে না। গত বছর এই সময় পেঁয়াজের দাম পাইকারি বাজারে ছিল ২০ - ২৪ টাকা । আর এই বছর  দেখা যাচ্ছে ৪০-৫০ টাকা । গত বছর খুচরা বাজারে পেঁয়াজের দাম ছিল ২২-২৮ টাকা আর এই বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ টাকা। 

তবে বাজার বিশ্লেষক রা মনে করছেন খুব শিগ্রই হয়ত পেঁয়াজের দাম সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মদ্ধে আসবে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ