কমলা হ্যারিস এর বিরুদ্ধে কথা বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।।

                      ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস


 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস যদি  জয়ী হয় তবে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য অপমানকর । এর আগেও একবার নিজের মেয়ে ইভাংকার সঙ্গে তুলনা করে কমলাকে অযোগ্য বলে ঘোষণা করেছিলেন ট্রাম্প। 


প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার নর্থ ক্যারোলিনায় এক নির্বাচনি প্রচারণায় ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী'জো বাইডেনের পাশাপাশি কমলা হ্যারিসেরও কড়া সমালোচনা করেন।


 ট্রাম্প বলেন, মার্কিনিরা তাকে পছন্দ করেন না।  তিনি কখনো আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হতে পারবেন না। তার চেয়ে আমার মেয়ে ইভাংকা বেশি যোগ্য।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারিতে এক সময় বাইডেনের প্রতিদ্বন্দ্বী ছিলেন কমলা। তিনি জনসভায় বাইডেনের সমালোচনাও করেছিলেন। কিন্তু পরে তিনি সরে গিয়ে বাইডেনকে সমর্থন করেন । সেই কমলা হ্যারিসকেই রানিংমেট করেন বাইডেন।


সেই প্রসঙ্গকেই  তুলে দরে ট্রাম্প বলেন, তিনি তো সরে দাঁড়িয়েছিলেন। কিন্তু তারপর এটা খুবই আশ্চর্যের বিষয় যে, তাকেই ডেমোক্রেটিক পার্টি পছন্দ করেছে। কিন্তু এজন্য তাকে অন্তত ক্যালিফোর্নিয়াতে তো জিততে হবে। এমন এক জনকে তুলে আনা উচিত যিনি জিততে পারবেন।


আর তাই  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,  ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য যোগ্য নয় তিনি ছাড়া অন্য কেও প্রেসিডেন্ট হলে ভাল হবে ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ