হোয়াইট হাওজের বেবি ট্রাম কন্যা ইভাঙ্কা ট্রাম্প ।


হোয়াইট হাউজে পর্দার পিছনে থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কে নানা বিষয়ে উপদেশ দেন তারই বড় মেয়ে  ইভাঙ্কা ট্রাম্প।

গত নির্বাচনের মতো এবারেও নির্বাচনী প্রচারণায় মিস ট্রাম্প তার পিতার সাথে  রাজনৈতিক মঞ্চে উঠে দাঁড়িয়েছিলেন।দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার ব্যাপারে পিতাকে সাহায্য করতে উঠে পড়ে লেগেছেন মিস ট্রাম্প ও। 

চার বছর আগে স্ত্রী মেলানিয়া ট্রাম্প নন, বরং কন্যা ইভাঙ্কা ট্রাম্পই প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণা করেছিলেন।

নির্বাচিত হওয়ার পর ২০১৭ সালে ফোর্বস ম্যাগাজিন বিশ্বের ক্ষমতাধর ১০০ জন নারীর যে তালিকা তৈরি করেছিল তাতে ১৭ নম্বরে স্থান করে নিয়েছিলেন ইভাঙ্কা ট্রাম্প। এই ম্যাগাজিনের ইতিহাসে এই প্রথম শত নারীর তালিকায় কোন মার্কিন প্রেসিডেন্টের স্ত্রীর পরিবর্তে তার কোন কন্যা সেখানে জায়গা করে নিলেন।


মন্ত্রী হননি ইভাঙ্কা ট্রাম্প তবে  হয়েছেন হোয়াইট হাউজের প্রভাবশালী ব্যক্তি- প্রেসিডেন্ট ট্রাম্পের একজন শীর্ষস্থানীয় উপদেষ্টা। সরকার পরিচালনা থেকে শুরু করে আন্তর্জাতিক নেতাদের সঙ্গে সভাতেও তার বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়। আনুষ্ঠানিক এসব বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট অনেক সময় তাকে ''বেবি'' বলেও সম্বোধন করেন। 

তার স্বামী মি. কুশনারকে দায়িত্ব দেওয়া হয় মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তির বিষয়ে উদ্যোগ নিতে। অনেকেই মনে করেন জ্যারেড কুশনারের মধ্যস্থতায় ইসরায়েলের রাজধানী তেল আভিব থেকে জেরুসালেমে সরিয়ে আনা হয়েছে, কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ