এবার কুকুর সনাক্ত করছে করোনা রোগী।।

     আফ্রিকার দেশ নামিবিয়ায় করোনা রোগী  শনাক্ত করছে কুকুর।

  করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের দেহ থেকে এক ধরনের বিশেষ গন্ধ বের হয় যা বিগল জাতের কুকুর সনাক্ত করতে পারবে বলে ধারনা করা হচ্ছে ।


ইউনিভার্সিটি অফ নামিবিয়া -এর পশু-চিকিৎসা বিভাগ কুকুর ব্যবহার করে করোনা রোগী খুঁজে বের করার এক প্রকল্প হাতে নিয়েছে। ইউনিভার্সিটির রোগতত্ত্ব বিভাগের শিক্ষক  কনরেড ব্রেইন বলেন ,এই প্রকল্পের কাজ টি আরো ২ মাস আগে শুরু করা হয়েছে। 
আর এর এক মাত্র উদ্দেশ্য হল করোনা রোগী সনাক্ত করার নতুন একটি উপায় খুজে বের করা। রোগতত্ত্ব বিভাগের শিক্ষক  কনরেড ব্রেইন বলেন , ফিনল্যান্ড এবং ফ্রান্সের সহযোগিতায় আমরা এসব কুকুরকে প্রশিক্ষণ দিতে শুরু করেছি। 

তিনি বলেন এই কুকুর খুব সহজেই করোনা পজেটিব ও করোনা নেগেটিব রোগী শনাক্ত করতে পারছে  বলে আমারা দেখছি। কুকুরের প্রশিক্ষণ শেষ হলে আমরা এসব কুকুর কে বিমান বন্দর ও নৌ বন্দরে মতায়ন করব। 

ইউনাম-এর কৃষি ও প্রাকৃতিক সম্পদ বিভাগের ডিন অ্যান মারাইস বলেন  , কুকুর দের  প্রজাতির মাঝে  বিগলস্ জাতের কুকুরের ঘ্রাণশক্তি অত্যন্ত শক্তিশালী হওয়ায় এরাই সহজে করোনা রোগী শনাক্ত করতে পারবে। 
তাই সারা আফ্রিকায় এর কার্যকারিতা বাড়ানোর কাজ করা হচ্ছে।

ইউনাম-এর পশু-চিকিৎসা বিভাগের প্রভাষক আলমা রাথ বলেন, কোন রোগীর যদি পরিক্ষা করে ও কভিড -১৯ শনাক্ত নাও হয় তারপর ও  সংক্রমিত ব্যক্তিদের খুঁজে বের করতে এসব কুকুরের সাফল্যের হার শতকরা ৯৫%।

কুকুর গুলো কে তিন সপ্তাহ প্রশিক্ষণ দেওয়া হয় । এতিমদ্ধেই আরব আমিরাতের বিমান বন্দরে প্রশিক্ষিত কুকুর মতায়ন করা হয়েছে। 






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ