সুশান্তের মৃত্যুর নতুন রহস্য ।

সুশান্তের মৃত্যুর নতুন রহস্য ।দায়ী করা হচ্ছে যশরাজ ফিল্মস ইন্ডাস্ট্রি কে। সুশান্ত সিং রাজপুত এর ময়না তদন্তের রিপোর্টে ও জানানো হল তিনি আত্মহত্যাই করেছেন ।তবুও সুশান্তর মৃত্যুর জন্য দায়ী করে বলিউড সুপারস্টার সালমান খান, পরিচালক করন জোহর , সঞ্জয় লীলা বানশালি সহ আট জনের বিরুদ্ধে ফজদারি মামলা ও করা হয়। এদিকে সুশান্তের মৃত্যু রহস্য তদন্তে আসছে নতুন মোড় ।ফেঁসে যাচ্ছে প্রযোজনা সংস্থা যশরাজ  ফিল্মস।ভারতের সংবাদ মাধ্যম থেকে জানা যায় প্রযোজনা সংস্থা যশরাজ  ফিল্মস এর কর্মকর্তা দের তলক করচেন মুম্বাই পুলিশ। মুম্বাই পুলিশের আদেশে সুশান্ত সিং রাজপুত এর সংগে করা চুক্তি সংক্রান্ত নথিপত্র জমা দিয়েছে যশরাজ  ফিল্মস । ক্যারিয়ারের শুরুতে যশরাজ  ফিল্মসএর সাথে চুক্তিবদ্ধ ছিলেন সুশান্ত। চুক্তি অনুযায়ী তার তিনটি সিনেমায় কাজ করার কথা ছিল সুশান্তর ।তার মধ্যে দেশি রোমান্স ,ব্যোমকেশ বক্সী নামক ২ টি ছবি মুক্তি পেলেও ৩ নাম্বার ছবির সময় তাকে ডাকা হয় নি। অথচ এই ছবির জন্য যশরাজ  ফিল্মসএর আদিত্য চপরা সুশান্ত সিং রাজপুত কে ১১ মাস অন্য কোন ছবিতে সই করতে দেননি। আর এই কারনে তার সঞ্জয় লীলা বানশালির রাম লীলা ও বেফিকরে সহ আর ৭ টি ছবি হাত ছাড়া হয় সুশান্তর। আর এই সব বিষয় খতিয়ে দেখার পর মুম্বাই পুলিশ যশরাজ  ফিল্মস এর কর্মকর্তা দের তলক করেছেন। দীর্ঘ সময় এই সব বিষয় নিয়ে মানসিক চাপে থেকেই সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ