ডাঃ সাবরিনার মিথ্যার পাহাড়।। জিবনেও নাকি কোন অনৈতিক কাজ করেন নি তিনি ।।


করোনা পরিক্ষার ভুয়া রিপোর্ট প্রদানের ভিত্তিতে গ্রেফতার কৃত ডাঃ সাবরিনা তার উপর আনিত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জেকেজি হাসপাতালের  প্রধান নির্বাহী আরিফ এর সঙ্গে মিলে এসব ভুয়া রিপোর্ট দিত । কিন্তু এখন তা পুরোপুরি অস্বীকার করছে। তিনি আরও বলছেন তিনি এখন আর প্রধান নির্বাহী আরিফ এর সঙ্গে সংসার করছেন না।
 তিনি আরও বলেন প্রধান নির্বাহী আরিফ এই মুহূর্তে আমার স্বামী না । আমরা আলাদা থাকি ।ডিভোর্স লেটার পাঠিয়েছি।
 
সাব্রিনার বক্তব্য জানতে গেলে সে অনেক রেগে যায় এবং বলে আমি জেকেজি হাসপাতালের  প্রধান নই ।আমি শুধু জেকেজি হাসপাতালের স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দিতাম । তিনি বলেন  কোন কিছুর মালিক আমি নই তবুও আমি এত কিছু স্বীকার করলাম। আমি জিবনেও কোন অনৈতিক কাজ করিনি ।এই বিষয়ে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি।
গত রবিবার তাকে গ্রাফতার করে পুলিশ। তেজগাঁও জোনের ডিসি মোহাম্মদ হারুন অর রশিদ বলেন আমরা জেকেজি গ্রুপের হিমু ও  তার স্ত্রী তাঞ্জিনাকেও গ্রেফতার করেছি।  গ্রেফতার এর পর তারা বলে তারা বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করত।
তাঞ্জিনা দিনে নমুনা গুলো  সংগ্রহকরত ও রাতে ফেলে দিত। তার স্বামী হিমু রাতে ভুয়া রিপোর্ট তৈরি করে পরের দিন রোগীদের কাছে যেত এবং এই রিপোর্টের জন্য তারা ৫ হাজার করে টাকা নিত আর  বিদেশিদের থেকে নিত ১০০ ডলার। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ