করোনা পরিক্ষার নামে বিভিন্ন প্রতিষ্ঠানের ধোঁকায় পরছে মানুষ।

রাজধানীর উত্তরার রিজেনট হাসপাতাল ও জেকেজি হেলথ কেয়ার সহ আরও বিভিন্ন  প্রতিষ্ঠান করোনা পরিক্ষার নামে সাধারন মানুষকে ঠকাচ্ছে।  যারা বা যে  প্রতিষ্ঠান গুলো দেশের মানুষের সাথে প্রতারনা করেছে তাদের কে দ্রুত আইনের আওতায় আনার কথা বলেছেন আওয়ামি লিগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।
রাজধানীর নামকরা প্রতিষ্ঠান গুলো  করোনা পরিক্ষার নামে হাতিয়ে  নিচ্ছে লাখ লাখ টাকা। তারা করোনা চিকিৎসার নামে ভুয়া বিল ধরিয়ে  দিচ্ছে  সাধারন মানুষের হাতে ।তারা তাদের গহনা, জমি বিক্রি করে পরিশোধ করে এই বিল । আর তাই তাদের খুব দ্রুত শাস্তি প্রদান করতে হবে।
 আর নামি দামি এই সব প্রতিষ্ঠান গুলোর কর্মকাণ্ড দেখে হতবাক হচ্ছেন সাধারন মানুষ। আর এরই ভিত্তিতে আওয়ামি লিগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা কখনই কোন অপরাধীকে ছার দেননি আর দিবেনও না। তাদের কে অবশ্যই দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ