ব্যাংকের কর্মকর্তা এখন সবজি বিক্রেতা।


 করোনার কারনে দেশে প্রায় দেড় কোটি মানুষ বেকার হয়ে গেছে। তারা নিজেদের কর্ম হারিয়ে ছেলে মেয়ে নিয়ে বিপাকে পরেছে । সংসার চালানোর জন্য ব্যাংকের কর্মকর্তা ও এখন সবজি বিক্রি করছে। কেওবা আবার চালাচ্ছে পাঠাও কম্পানির বাইক। সংসারের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে তারা। তারা বলে যে টাকা উপার্জন তা দিয়ে ঠিক ভাবে সংসার চলছে না তাদের ।
ভ্যান গাড়ি চালানোর অভিজ্ঞতা না থাকলেও বেঁচে থাকার তাগিদে তাদের ভ্যান গাড়িতে করে সবজি বিক্রি করতে হচ্ছে।
আবার চাকরী হারিয়ে কেও করছে কাপরের ব্যবসা।তবে সবার কাছেতো ব্যবসা করার পুঁজি ও থাকে না । তাই তারা যেন সহজে ও কম শুধে লোণ পায় তার ব্যবস্থা করতে হবে। তারা বলছেন করোনার এই প্রকপ যদি না কমে তাহলে তারা আরও বিপদে পরে যাবে।
চাকরী হারিয়ে  যাদের পুঁজি ছিল তারা তো ব্যবসা করছে আর বাকিরা চলে যাচ্ছে গ্রামে। বাসা ভাড়া তাদের কাছে বোজা হয়ে দাঁড়িয়েছে। তাই তারা বাসা ছেড়ে পরিবার নিয়ে চলে যাচ্ছে গ্রামে ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ