গর্ভবতী মায়ের যত্ন বা পরিচর্যা ।


 এক জন মেয়ের মা  হওয়ার খবর যেমন আনন্দের তেমনি আবার চিন্তারও । গর্ভবতী মায়ের নিতে হবে সঠিক যত্ন। তবে সে জন্ম দিবে সুস্থ সন্তান। আর যদি সঠিক যত্ন না পায় তবে তা যেমন তার জন্য ঝুঁকিপূর্ণ তেমনি গর্ভের সন্তানেরও । তাই আসুন জেনে নেই একজন গর্ভবতী মায়ের কি কি যত্ন নিতে হয়, বা গর্ভবতী মায়েরঠিক কি ভাবে চলা উচিত।।

১। খাবারঃ     গর্ভবতী মায়ের উচিত সুষম খাবার খাওয়া। যাতে তার শরীরের সকল পুষ্টির চাহিদা পূরণ হয়। বেশি করে শাঁক সবজি মৌসুমি ফল খেতে হবে। কিনে আনা ফল ও শাঁক সবজি আধ ঘণ্টা লবন পানিতে ভিজিয়ে রেখে খেলে ফরমালিনের ঝুঁকিটা কিছুটা এড়ানো যায়।
প্রতিদিনের খাবার তালিকায় মাছ, মাংস ,দুধ ডিম ও রাখতে হবে। গরুর কলিজা, বাদাম ইত্যাদি খাওয়া এই সময় অনেক ভালো।।এই সময় পরিমানের চেয়ে বেশি পানি পান করতে হবে এবং তা হতে  হবে নিরাপদ পানি।

২। কাজঃ   গর্ভবতী মায়ের  সব ধরনের ভারী কাজ করা সম্পূর্ণ নিষেধ ।তবে হালকা কাজ ও হাঁটা চলা করা উচিত।

৩। ঘুমঃ গর্ভবতী মায়ের পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন। রাতে ৮ ঘণ্টা ও দিনে অন্তত ২ ঘণ্টা ঘুমের প্রয়োজন। দিনে না ঘুমালেও ২ ঘণ্টা বিশ্রাম নিবে ।
৪। পোশাকঃ গর্ভবতী মায়ের সবসময় ঢিলা ঢালা পোশাক পরিধান করা উচিত। কাপর হতে হবে সুতি ও নরম। আর জুতা পরতে হবে নিচু ও নরম। হিল জুতা এই সময় না পড়াই উত্তম ।
।ভ্রমনঃ গর্ভাবস্থায় ভ্রমন না করাই ভালো। ঝাঁকুনি যুক্ত ভ্রমন এড়িয়ে চলা উচিৎ। তবে বিকালে পার্কে অথবা লেকের পাড়ে ঘুরতে যাওয়া যায়। এতে মন ভালো থাকে।
৬। গোসলঃ গর্ভবতী মাকে প্রতিদিন সাবান দিয়ে সুন্দর করে গোসল করতে হবে । হাত পায়ের নখ কেটে ছোটো রাখতে হবে। এই সময়ে গর্ভবতী মায়ের দাঁত  ও মাড়ি খুব নরম হয়ে থাকে তাঁর যত্ন নিতে  হবে।
৭। সাবধানতাঃ সর্বোপরি গর্ভবতী মাকে খুব সাবধানে থাকে হবে। বেশি করে ফল শাক সবজি ও পানি খেতে হবে।
 


















একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ