"চা-পান" এই নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা শোনা যায়। তবে তার মধ্যে থাকে ইতিবাচক-নেতিবাচক বহু মন্তব্য। এরই মধ্যে একদল গবেষক জানিয়েছেন যে চা পানে রয়েছে বিভিন্ন উপকার সহ নতুন এবং একই সঙ্গে আশাব্যঞ্জক কিছু তথ্য।
তারা বলেছেন , ব্ল্যাক টি বা চায়ের লিকার ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক ভুমিকা পালন করে থাকে । অর্থাৎ ব্লাক টি পান করলে ডায়াবেটিস থেকে রক্ষা পাওয়া যায়।
ডান্ডি ইউনিভার্সিটির একদল গবেষক তাদের একটি রিপোর্ট প্রকাশ করেন। তাতে তারা উল্লেখ করেন, ব্যাপক গবেষণা শেষে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, ব্ল্যাক টি "টাইপ-২ ডায়াবেটিস" প্রতিরোধে উল্লেখযোগ্য ভাবে সহায়ক ভূমিকা রাখতে সক্ষম ।
তাদের ধারণা চায়ের একটি নির্দিষ্ট উপাদান ইনসুলিনের বিকল্প হিসেবে কাজ করে ।তাই ডায়াবেটিস প্রতিরধে ব্ল্যাক টি পান করা অত্তন্ত জরুরী।


0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আমাদের পোস্ট পড়ার জন্য । আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে ফলো করে আমাদের পাশে থাকুন।