ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ভ্রাম্য মান আদালত গত কয়েক দিনে ঢাকার বিভিন্ন এলাকায় অভিজান চালিয়ে প্রায় ৫০ হাজার ইন্টারনেট ও স্যাটেলাইট সংযোগ অপসারন করেছে।
ঢাকাকে তারের ফাঁদ থেকে মুক্ত করতে ৪ কোটি টাকার তার কেটে ফেলা হয়েছে বলে জানিয়েছেন সেবা দাতারা ।বিচ্ছিন্ন করা হয়েছে ৫০ হাজার গ্রাহকের ইন্টারনেট ও স্যাটেলাইট সংযোগ।
এর কারনে বিপাকে পরেছেন যারা করোনা ভাইরাসের কারনে অনলাইন কাজ করত তারা ।করোনা ভাইরাসের কারনে সকল স্কুল, কলেজ, অফিস বন্ধ থাকার কারনে সকল কাজ এখন অনলাইনে করতে হচ্ছে তাদের । এমনকি অনলাইনে ক্লাস ও করছে ছাত্ররা । এরই মধ্যে করা হয়েছে ইন্টারনেট সংযোগ বিছিন্ন।
অনেক কাজ করতে হচ্ছে মোবাইল ডাটার মাধ্যমে। যা অনেক ব্যায় বহুল । যার জন্য অনেক মানুষের অনলাইন কাজ বন্ধের পাশাপাশি বন্ধ হয়ে আছে অনেক বাচ্চার অনলাইন ক্লাস ও।
অন্যান্য দেশে বিদ্যুতের লাইনের মত ইন্টারনেট সংযোগ ও মাটির নিচ দিয়ে দেয়া হয় যার কারনে তাদের দেশের তার দৃশ্যমান হয় না।
ঢাকার বেশিরভাগ রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির ওপরে কেবল টিভি, ইন্টারনেট সার্ভিস, টেলিফোনের তারের জঞ্জাল দেখা যায়।যা খুবই ঝুঁকিপূর্ণ। খুঁটি গুলো তারের ভারে হেলে যাচ্ছে ।যে কোন সময় তা মানুষের গায়ে পরে বিপদ হতে পারে ।
আর তাই এই সকল অনাকাংখিত বিপদ এরাতে এবং ঢাকার সৌন্দর্য বাড়াতে সিটি কর্পোরেশন এই অভিজান চালায়।।
তবে খুব দ্রুতই হয়তো পুনরায় সিমিত আকারে সংযোগ প্রদান করা হতে পারে বলে জানিয়েছেন সেবা দাতারা।


0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আমাদের পোস্ট পড়ার জন্য । আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে ফলো করে আমাদের পাশে থাকুন।