বাতিল হবে জে এস সি - পি এস সি পরীক্ষা ।

 

                                

 করোনার জন্য গত মার্চ মাস থেকেই সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে । এরই মাঝে চলে  জে এস সি - পি এস সি পরীক্ষার সময় ও। কিন্তু শিক্ষার্থী দের নিরাপত্তার কথা চিন্তা করে চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনি ও সমমান এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা না নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এই প্রস্তাব চূড়ান্ত হতে পারে ।এই প্রস্তাব চূড়ান্ত হলে তার সার সংক্ষেপ প্রধান মন্ত্রীর কাছে পাঠানো হবে। তথ্য অনুযায়ী জে এস সি - পি এসসি পরীক্ষা না হলেও শিক্ষার্থী দের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণের জন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো নিজেরায় সম্ভব হলে সংক্ষিপ্ত সিলেবাসের উপর পরীক্ষা নিবে।

গত সপ্তাহে মুখ্য সচিবের সাথে প্রাথমিক ও গণশিক্ষা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি সভা হয়েছে, সেখানে এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

কিন্তু আইন গত বাধ্যবাধকতার কারনে এইচ এস সি পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রনালয়। আর এই জন্য রোড ম্যাপ তৈরি করা হচ্ছে  শিক্ষার্থী দের জন্য।

প্রাথমিক ও গণ শিক্ষা সচিব আকরাম আল হোসেন বলেন, গত সপ্তাহে তিন সচিবের সাথে মুক্ষ সচিবের বৈঠক হয়েছে। এই বছর যেন  জে এস সি - পি এস সি পরীক্ষা না নিতে হয় সে বিষয়ে একটি সার সংক্ষেপ তৈরি করে আগামী সপ্তাহের রবিঅথবা সোমবার  তা প্রধান মন্ত্রীর কাছে পাঠানো হবে ।

করোনা নিয়ে সকল মানুষ এখন উদ্বিগ্ন। জে এস সি - পি এস সি পরীক্ষায় অংশ নেয়  প্রায় অর্ধ কোটি শিক্ষার্থী । আর এই শিক্ষার্থীদের সাথে জরিত আরও কয়েক কোটি মানুষ তাই তারা এখন এই পরীক্ষা নিয়ে চিন্তিত। তাই তারা দ্রুত সরকারের সিদ্ধান্ত জানতে চায়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ