যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন , ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত তাদের দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করতে রাজি হয়েছে।
দুই দেশের নেতা জানান যে দুই দেশের মধ্যে যদি কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয় তবে ইসরায়েলের পস্চিমে বিশাল ফিলিস্তিনি এলাকা ইসরায়েলের দখলে নেওয়ার কাজ আপাতত বন্ধ রাখবে।
ইসরায়েলের সঙ্গে উপসাগরীয় আরব রাষ্ট্রের এতদিন পর্যন্ত কোন কূটনৈতিক সম্পর্ক ছিল না।
তবে ঐ অঞ্চলে ইরানের প্রভাব বাড়তে থাকায় উদ্বিগ্ন সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ বাড়াচ্ছিল।
প্রেসিডেন্ট ট্রাম্প, ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আবুধাবীর ক্রাউন প্রিন্স মোহাম্মদ আল নাহিয়ান এক যুক্ত বিবৃতিতে বলেন, "এই ঐতিহাসিক অগ্রগতি মধ্যপ্রাচ্যে শান্তির অগ্রযাত্রা কে বাড়িয়ে দিবে বলে তারা আশা করেন।
যুক্তরাষ্ট্রে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসেফ আল ওতাইবা বলেন, "এটি ঐ অঞ্চলে কূটনীতির বিজয়।"
তিনি বলেন এই কূটনৈতিক সম্পর্কের মাদ্ধমে তাদের উভয় দেশের উত্তেজনা কবে ও শান্তি স্থাপন হবে।
সামনের দিন গুলো তে উভয় দেশের প্রতিনিধিরা তাদের বিনিয়োগ,পর্যটক,সরাসরি ফ্লাইট,টেলি যোগাযোগ, জ্বালানি,নানা বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি করার জন্য আলচনায় বসবেন।


0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আমাদের পোস্ট পড়ার জন্য । আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে ফলো করে আমাদের পাশে থাকুন।