করোনা ভাইরাসের মহামারিতে নাজেহাল সারা বিশ্ব। করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মারা যাচ্ছে লাখো মানুষ।আর এরই মাঝে গবেষকরা দিল নতুন তথ্য।
মালয়েশিয়ার স্বাস্থ্য কর্মকর্তা রবিবার তার ফেস বুক পোস্টে লিখেন তারা মালয়েশিয়ায় এক নতুন করোনা ভাইরাসের সন্ধান পেয়েছে আর তা বর্তমান ভাইরাসের চেয়ে ও ১০ গুন বেশি সংক্রমক ও ভয়ঙ্কর , মালয়েশিয়ায় এক ভারতীয় রেস্তরাঁ মালিকের সংস্পর্শে এসে ৪৫ জন মানুষের শরীরে এই নতুন করোনা ভারাসের উপস্থিতি পাওয়া যায়। এবং এই ৪৫ জনের মধ্যে ৩ জনের শরীরে নতুন এ করোনা ভাইরাসের অস্তিত্ব ও লক্ষ্য করা গেছে।
নতুন এই করোনা ভাইরাসের নাম দিয়েছে ,"D614G" । এটি অন্যসব করোনার তুলনায় আরও অন্তত ১০ গুণ বেশি সংক্রমক ও ভয়ংকর।
এদিকে মালয়েশিয়ার স্বাস্থ্য অধিকর্তা "নূর হিশাম আবদুল্লাহ" জানান, করোনার চরিত্রে এমন কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যে , বিজ্ঞানীরা যে প্রতিষেধকের আবিষ্কার বা তার প্রভাব এই পরিবর্তিত প্রকৃতির ভাইরাসের উপর কতটা কার্যকর হবে, তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হচ্ছে।
আর তাই এখনি কোন সিথিলতা নয় ।সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে।আর তাই মালয়েশিয়ার স্বাস্থ্য কর্মকর্তা তার ফেসবুক পোস্টের মাধ্যমে বিশ্বের সবাই কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আমাদের পোস্ট পড়ার জন্য । আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে ফলো করে আমাদের পাশে থাকুন।