করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অনেক দেশ ই করোনার টিকা আবিষ্কার করার চেষ্টা করছে । আর এরই মধ্যে গত ১১ ই আগস্ট রাশিয়ার এক দল গবেষক ঘোষণা দিল এই আলোচিত টিকা আবিস্কারের ।আর ১২ ই আগস্ট এই টিকার অনুমদন দেয় রাশিয়া ।
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়কে এক বক্তব্যে জানিয়েছে, তাদের টিকাটির প্রথম ব্যাচ গতকাল শনিবার উৎপাদন করা হয়েছে। টিকা উৎপাদনের কয়েক ঘণ্টা আগে এটি উৎপাদন শুরুর ঘোষণা দেয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
রাশিয়া বলছে যে, তারা যে টিকা তৈরি ও উৎপাদন করছে তা এই মাসের শেষের দিকে সরবরাহ করা হবে। তৃতীয় ধাপের পরীক্ষা শেষ ন হলেও এটি মানব দেহের জন্য নিরাপদ বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা। এই টিকা মানব দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পেরেছে। আর এই টিকাটি উদ্ভাবন করেছে রুশ গবেষণা প্রতিষ্ঠান"গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট"। তাদের এই কাজে সাহায্য করেছে পতিরক্ষা মন্ত্রনালয়।
গত শনিবার রাশিয়ার তৈরি করা প্রথম ব্যাচের টিকাগুলো দেওয়া হবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। এরপর তা সাধারণ জনগণের ব্যবহারের জন্য দেওয়া হবে। তথ্য অনুযায়ী, রাশিয়ার পরীক্ষা ও জনগণের ওপর প্রয়োগ নিয়ে বিশ্বব্যাপী মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।

0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আমাদের পোস্ট পড়ার জন্য । আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে ফলো করে আমাদের পাশে থাকুন।