রাশিয়ার ভ্যাকসিন সর্ব প্রথম প্রয়োগ করা হবে চিকিৎসকদের উপর ।

 

 আগামী দুই সপ্তাহের মধ্যে নিজেদের তৈরি করোনা ভ্যাকসিন চিকিৎসকদের ওপর প্রয়োগ করবে  রাশিয়া সরকার। তা ছাড়া করোনা ভ্যাকসিনের নিরাপত্তা নিয়ে যে আশঙ্কা স্বাস্থ সংস্থা প্রকাশ করেছিল সেই শঙ্কাও প্রত্যাখ্যান  করেছে রাশিয়া।

এ নিয়ে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী "মিখাইল মুরাশকো "বলেছেন তারা মনে করছেন যে ,তাদের  বিদেশি  সহকর্মীরা রুশ ওষুধের অনুমোদন হওয়ায় খুশি নয় তাই তারা রাশিয়ার ভ্যাকসিনের বিরুদ্ধে নানা মতামত প্রকাশ করছেন যা একে বারেই ভিত্তিহীন।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষা ও তথ্য প্রকাশ ছাড়াই দ্রুত ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রাশিয়া । আর তাই জার্মানি, ফ্রান্স, স্পেন এবং যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা বিশ্বের  সবাইকে এই ভ্যাকসিনের  বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ