সপ্নের পদ্মা সেতুর অগ্রগতি।।


  পদ্মা সেতুর প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১ শতাংশের পাশাপাশি পদ্মা সেতুর মূল অংশের প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে।

আজ সকালে সড়ক ও যোগাযোগ মন্ত্রী  কাদের তার নিজ  বাসভবনে পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি সম্পর্কিত একটি অনলাইন বৈঠকে এ মন্তব্য করেন।

তিনি বলেন  এ পর্যন্ত ৪১ টির মধ্যে ৩১  টি স্প্যান বসানো হয়েছে।   বর্তমানে ৪,৬৫০ মিটার সেতুটি দৃশ্যমান রয়েছে বলে তিনি জানান।

 ইতিমধ্যেই  নদী ব্যবস্থাপনার ৮৪৮ সেন্টি মিটার কাজ শেষ হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মাণ কাজ শেষ হওয়ার পরে এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন বলেও তিনি জানান।

অন্যদের মধ্যে ভার্চুয়াল বৈঠকে সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সচিব মো: বেলায়েত হোসেন এবং প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ