নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণে নিহত হয়েছে ১১ জন এবং আহত হয়েছে গুরুতর আহত হয়েছে ২৬ জন।
গতকাল শুক্রবার রাতে নারায়ণগঞ্জের একটি মসজিদে সাড়ে আটটার দিকে এসি বিস্ফোরণের পর আগুন ধরে গেলে মসজিদের মুসল্লিরা গুরুতর ভাবে অগ্নিদগ্ধ হন। কয়েকটি এসি একের পর এক বিস্ফোরণ হতে থাকলে সারা মসজিদে আগুন ছড়িয়ে পরে । বাহিরে থেকে মুছল্লিদের আত্ম চিৎকার শোনা যায়।
এসার নামাজ পরার জন্য প্রায় শতাধিক মুসল্লি মসজিদে আসেন। তখনই এসি বিস্ফোরণ হয় মসজিদের জানালার কাঁচ উরে যায় ।সারা মসজিদে আগুন দ্রুত ছড়িয়ে পরে জার কারনে মুসল্লিরা বাহিরে বের হওয়ার সুযোগ পায়নি। তাদের গায়ে আগুনের ফুল্কি পরতে থাকে যার কারনে তাদের শরীরের অনেক অংশ পুড়ে যায়।
তাদের কে পরে আশেপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে। আহতদের অনেকের শরীরের কাপড় ছিল না। আগুনে পুড়ে যায় শরীরের কাপড়গুলো। আহতদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আনার পর তাদেরকে চিকিৎসার জন্য ঢাকার বার্ণ ইউনিটে পাঠানো হয়।
স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা সংবাদ মাদ্ধম কে জানান, নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত মসজিদে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তা বলেন, মসজিদের মেঝের নিচ দিয়ে গ্যাসের পাইপ গেছে। সেই পাইপে ফুটো হয়ে মসজিদের ভেতরে হয়তো অনেক গ্যাস জমে গিয়েছিলো। এই অবস্থায় কেউ ভেতরে ইলেকট্রিক সুইচ অন করার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এবং সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে গেছে। তারপর মসজিদের এয়ার কন্ডিশনারগুলোও বিস্ফোরিত হয়েছে।
স্থানীয় মানুষ জন বলেন তারা প্রায়ই মসজিদের পাস দিয়ে যাওয়ার সময় গ্যাসের গন্ধ পেত । পুলিশ কর্মকর্তা বলেন, মসজিদের মেজের নিচ দিয়ে কিভাবে গ্যাসের পাইপ গেল তাও তারা খতিয়ে দেখবেন।
এখন পর্যন্ত এই বিস্ফোরণে ১১ জন মারা গেছে এবং ২৬ জন গুরুতর আহত ।তাদের অনেকের শ্বাস নালী পুড়ে গেছে । অনেকের অবস্থা আর আশংকা জনক।

0 মন্তব্যসমূহ
ধন্যবাদ আমাদের পোস্ট পড়ার জন্য । আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে ফলো করে আমাদের পাশে থাকুন।