বরগুনায় বাঁশের সাঁকোকে ব্রিজ দেখিয়ে ৪৬ কোটি টাকা আত্মসাৎ করার চেষ্টা।


 গত জুলাই মাসের শেষ দিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আয়রন ব্রিজ পুন র্নির্মাণ প্রকল্পের আওতায় অন্তত ৪৬ কোটি টাকা ব্যয়ে বরগুনা জেলার আমতলী ও তালতলী উপজেলার ৩৩টি লোহার ব্রিজ সংস্কারের জন্য টেন্ডার আহবান করা হয়েছিলো।
 
তবে এ দরপত্র নিয়ে অনেকেই আলোচনার জন্ম দিয়েছে জেলাজুড়ে। কারণ যে ব্রিজগুলো সংস্কারের জন্য এতো টাকা ব্যয় করার চেষ্টা হচ্ছিলো সেখানে অন্তত তেরটি জায়গায় ব্রিজের কোনো অস্তিত্ব নেই।

বরগুনার ঠিকাদার মোস্তাফিজুর রহমান সোহেল বলছেন, "আমি নিজে ঘুরে এসব জায়গার অনেকগুলোতে বাঁশের সাকো দেখেছি। ভৌতিক ব্রিজকে সংস্কারের প্রস্তাব ছিলো টেন্ডারটিতে যা আমাদেরকেই অবাক করেছে"।
 
আর তারা বলেছেন  ঢাকা থেকে লোক এসেছে  আর  তারা তদন্ত করছে। তদন্তের পর আবার নতুন করে টেন্ডার তৈরী করা হবে।



কিন্তু কারা এই সব ভৌতিক ব্রিজ কে সম্বল করে এত টাকা হাতিয়ে নিতে চেয়েচিলো তা সম্পর্কে জানা যায় নি।

এই বিষয়ে বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর মো: হোসেন আলী মীরের কাছে জানতে চাইলে তিনি শুধু বলেন, টেন্ডারটি বাতিল করা হয়েছে।  আমরা আবার নতুন করে টেন্ডার  করবো।

আমতলীর ঠিকাদার মোস্তাফিজুর রহমান বলছেন আটটি প্যাকেজের প্রতিটিতে ই ব্রিজের দৈর্ঘ্য অনেক বাড়িয়ে দেখানো হয়েছে,অথবা  ব্রীজে  অতিরিক্ত কাজ দেখানো হয়েছে আবার তেরটির মতো জায়গায় বাঁশের সাকোকে ব্রিজ হিসেবে দেখানো হয়েছে।

শেষ পর্যন্ত টেন্ডারটি বাতিল করে তদন্ত শুরু করেছে এলজিইডি কিন্তু কারা এই জগন্ন কাজের সাথে জড়িত সেই বিষয়ে মুখ খুলে নি এলজিইডি। ..

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ